
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ
শুল্ক-২ শাখা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ,অর্থ মন্ত্রনালয় এর স্মারক নং-০৮.০০.০০০০.০২৭.২৮.০৪৩.১৯.৯৭, তারিখ: ১৪/১০/২০২৫ খ্রিস্টাব্দ এবং স্মারক নং-০৮.০০.০০০০.০২৭.২৮.০৪৩.১৯.১০৮, তারিখ: ১৮/১১/২০২৫ খ্রিস্টাব্দ এর আলোকে নবসৃষ্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ গঠিত হয়। এই কমিশনারেটটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা(উত্তর) এর ০৪(চার) টি মুসক বিভাগীয় দপ্তর(ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা) , কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা(পশ্চিম) এর ০১(এক) টি মূসক বিভাগীয় দপ্তর(জামালপুর) এবং ময়মনসিংহ মূসক বিভাগীয় দপ্তরের কিছু অংশ ও গাজীপুর মূসক বিভাগীয় দপ্তরের কিছু অংশ নিয়ে মূসক বিভাগীয় দপ্তর, ভালুকাসহ সর্বমোট ০৬(ছয়) টি বিভাগীয় দপ্তরে নিয়ে এ কমিশনারেট গঠিত হয়েছে। এ কমিশনারেটের আওতাধীন ময়মনসিংহ বিভাগীয় দপ্তরের ০৩(তিন) টি মূসক সার্কেল এবং বাকি সকল বিভাগীয় দপ্তরের ০২(দুটি) করে মূসক সার্কেলসহ সর্বমোট ১৩(তেরো) টি মূসক সার্কেল রয়েছে।